রাজনীতি

চুনারুঘাট পৌর জামায়াতের কমিটি গঠন: আমীর মামুন, সেক্রেটারি জাহাঙ্গীর

চুনারুঘাট পৌর জামায়াতের কমিটি গঠন: আমীর মামুন, সেক্রেটারি জাহাঙ্গীর

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী চুনারুঘাট পৌর শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আব্দুল হাই আল মামুনকে আমীর এবং মোঃ জাহাঙ্গীর আলমকে সেক্রেটারি মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে চুনারুঘাট উপজেলা জামায়াতের কার্যালয়ে এ কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস শহিদ।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের রুকনদের প্রত্যক্ষ ভোটে আব্দুল হাই আল মামুন পৌর আমীর নির্বাচিত হন। পরে নবনির্বাচিত পৌর আমীরের নেতৃত্বে মোঃ জাহাঙ্গীর আলমকে পৌর শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়।