ধর্মীয়

চুনারুঘাটে মুসলিম সংস্কৃতি জাগরণে নাশিদ সন্ধ্যার প্রস্তুতি প্রচার-প্রসারে প্রেসক্লাবের সহযোগিতা কামনা

চুনারুঘাটে মুসলিম সংস্কৃতি জাগরণে নাশিদ সন্ধ্যার প্রস্তুতি প্রচার-প্রসারে প্রেসক্লাবের সহযোগিতা কামনা

মোঃ তোফাজ্জল মিয়া: মুসলিম সংস্কৃতি জাগরণ ও সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাটে ‘নাশিদ সন্ধ্যা’ আয়োজন করতে যাচ্ছে চুনারুঘাট ইসলামি সাহিত্য-সংস্কৃতি পরিষদ। এ আয়োজনের প্রচার-প্রসার ও সফল বাস্তবায়নে চুনারুঘাট প্রেসক্লাবের সহযোগিতা কামনা করেছেন পরিষদের নেতৃবৃন্দ।

এ উপলক্ষে আয়োজক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে চুনারুঘাট প্রেসক্লাবের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট ইসলামি সাহিত্য-সংস্কৃতি পরিষদের আয়োজক কমিটির সভাপতি আলহাজ কামাল উদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক হাফেজ আশরাফ আলী এবং সদস্য মাওলানা আবিদুর রহমান, মাওলানা আবু তৈয়্যব আল হোসাইন, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা হাফেজ আমিনুল ইসলাম ফরাজি, মাওলানা তাফাজ্জুল, মাওলানা আবু বকর, মাওলানা ফজলে রাব্বি ও মুজিবুল হক নাসির।

এ সময় চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান এবং দপ্তর ও পাঠাগার সম্পাদক মো. তোফাজ্জল মিয়া উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, অপসংস্কৃতির বিস্তার রোধ করে মুসলিম সমাজের সুস্থ ধারার সংস্কৃতি ও ইসলামী মূল্যবোধভিত্তিক সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নেওয়াই তাঁদের এ আয়োজনের মূল লক্ষ্য। নাশিদ ও ইসলামী সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে ইতিবাচক সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে তাঁরা এ উদ্যোগ নিয়েছেন।

এ আয়োজনের প্রচার-প্রসার এবং অনুষ্ঠানটি সফল করতে চুনারুঘাট প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।