আব্দুর রাজ্জাক রাজু, চুনারুঘাটঃহবিগঞ্জের চুনারুঘাটে ৬ লক্ষ টাকার ভারতীয় শাড়ি ও ফটকাবাজি সহ পুলিশের হাতে আটক হয়েছেন উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হিরন মিয়া (৪০)
সে দেওরগাছ ইউনিয়নের পশ্চিম দেওরগাছ গ্রামের আব্দুল হক মিয়ার পুত্র।
(৩ জুলাই) শুক্রবার সকালে আটক হিরন মিয়াকে হবিগঞ্জ কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।এর আগে বৃহস্পতিবার গভীর রাতে থাকে ভারতীয় শাড়ী ও ফটকাবাজি সহ আটক করেন চুনারুঘাট থানার ওসি সফিকুল ইসলাম।
পুলিশ জানায়,চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী হিরণ মিয়া দীর্ঘদিন যাবত ভারতীয় চোরাকারবারী করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও ফটকাবাজি সহ তাকে আটক করেন। এ সময় তার সাথে থাকার আরো কয়েকজন চোরাকারবারী পালিয়ে যান।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ৪২টি ভারতীয় শাড়ি ৮৪ হাজার টাকা,৪ হাজার ১শত ফটকাবাজি ৪ লক্ষ ১০ হাজার টাকা,৭২৫ টি ভারতীয় তৈরী বাজি,১ লক্ষ ১ হাজার ৫শত টাকা।যার বাজারমুল্য আনুমানিক ৫ লক্ষ ৯৫ হাজার টাকা বা ৬ লক্ষ টাকা হবে।
চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম বলেন,আরো বড় ভারতীয় বিভিন্ন পণ্যের চালান ছিল।কিন্তু রাস্তা খারাপ হওয়ায় আমাদের পৌছাতে একটু সময় লাগে।এই সুযোগে তারা কিছু মালামাল সরিয়ে নেয়।তবে চোরাকারবারি ও মাদক এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



