ডেঙ্গু প্রতিরোধে চুনারুঘাট পৌরসভার মশক নিধন কার্যক্রম

স্টাফ রিপোর্টারঃ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উপলক্ষে চুনারুঘাট পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার (১ অক্টোবর) সতংরোড এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

কার্যক্রমের অংশ হিসেবে সতংরোডের রাস্তার পাশের ঝোপঝাড়, আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে বিভিন্ন স্থানে মশক নিধন ঔষধ (এডাল্টিসাইড) প্রয়োগ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মান্যবর পৌর প্রশাসক গালিব চৌধুরী।

তাঁর উপস্থিতিতে পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধন অভিযান পরিচালনা করেন।

জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে চুনারুঘাট পৌরসভা নিয়মিতভাবে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানান প্রশাসক।