৪নং পাইকপাড়া ইউনিয়ন প্রতিনিধিঃ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সলকে গণসংবর্ধনা দিয়েছে চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
শনিবার বিকেলে পাইকপাড়া ইউনিয়নে এ গণসংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আইয়ূব আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল আলম।
সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সংসদ সদস্য এস. এম. ফয়সলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় ইউনিয়ন ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


