আসন্ন ইউপি নির্বাচনে আহম্মদাবাদে আলোচিত যারা

সিনিয়র করেসপন্ডেন্টঃ চুনারুঘাট উপজেলার ২ নং আহম্মদাবাদ ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মাঠপর্যায়ের তৎপরতা বেড়েছে।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

ইউনিয়নজুড়ে আলোচনায় থাকা সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ও বিএনপি নেত্রী শাম্মী আক্তার শিফার ভাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বর্তমান ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ, বিএনপির ইউনিয়ন সিনিয়র সহসভাপতি হাজী আব্দুল আওয়াল, ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন বাবরু, লিটন জমাদার এবং ইউনিয়ন জামায়াতের আমির মস্তুফা হোসাইন মস্ত।

তারা বিভিন্নভাবে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং নিজেদের অবস্থান শক্ত করতে কাজ করছেন বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।

এ ছাড়া শামসুল আলম ফুল মিয়া, হারুন আখনজি, হৃদয় ও ইমনও মাঠে প্রচারণায় ব্যস্ত ও সম্ভাব্য প্রার্থী হিসেবে স্থানীয় পর্যায়ে আলোচনায় রয়েছেন।

তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন।

নির্বাচনকে ঘিরে প্রার্থীদের এমন তৎপরতায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামাঞ্চলে রাজনৈতিক ও সামাজিক আলোচনা বাড়ছে।

তবে শেষ পর্যন্ত কারা নির্বাচনে প্রার্থী হবেন তা সময়ই বলে দেবে।