চুনারুঘাট উপজেলা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুনারুঘাটে আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুনারুঘাটে আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উৎসবমুখর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে আজ চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিতব্য আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  গালিব চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, চুনারুঘাট, হবিগঞ্জ।

 

এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং দায়িত্ব পালনে আনসার ও ভিডিপি সদস্যদের সতর্কতা ও নিষ্ঠার সাথে কাজ করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।