চুনারুঘাট উপজেলা

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ ইউনুস আলী, চুনারুঘাট আঞ্চলিক শাখার সাংগঠনিক পদে দোয়া ও সমর্থন প্রত্যাশা

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ ইউনুস আলী, চুনারুঘাট আঞ্চলিক শাখার সাংগঠনিক পদে দোয়া ও সমর্থন প্রত্যাশা

নিউজ ডেস্ক: শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ঐক্য সুদৃঢ়করণ এবং শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে হবিগঞ্জ জেলা শ্রমিক-ঐক্য তিলাবাদের চুনারুঘাট আঞ্চলিক শাখার সাংগঠনিক পদে প্রার্থী হয়েছেন ইউনুস আলী। তাঁর নির্বাচনী প্রচারণায় শ্রমিকের অধিকার, ন্যায়বিচার, ঐক্য ও উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

প্রচারপত্রে তিনি শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে সচেতন থাকা, ন্যায়সংগত দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা, কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও হয়রানি থেকে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শ্রমিক কল্যাণ তহবিল গঠন ও চিকিৎসাসহায়তা প্রদানের অঙ্গীকার তুলে ধরেছেন।

এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নে কার্যক্রম পরিচালনা এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

এ সময় ইউনুস আলী শ্রমিক ভাইদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন। তাঁর প্রত্যাশা, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করবেন।

স্লোগান:শ্রমিকের অধিকার, আমাদের অঙ্গীকার—ঐক্য, ন্যায় ও উন্নয়নের পথে এগিয়ে চলি।