অনলাইন ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিশেষ আমন্ত্রণে বঙ্গভবনে স্বপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট –মাধবপুর) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল।
বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গভবনে যান তিনি।
সাক্ষাৎকালে সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল ও তাঁর পরিবারের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় তিনি হবিগঞ্জ জেলা, বিশেষ করে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।


