Screenshot
আজিজুল হক নাসির: আগামীকাল বুধবার (৭ অক্টোবর) আমুরোড হাই স্কুল এন্ড কলেজে অভিভাবক ও ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে ।
নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্কুল শাখায় ৫৯৬ জন ও কলেজ শাখায় ১৫৩ জন অভিভাবক ভোট প্রয়োগের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবেব।
কমিটির মেয়াদ ২ বছর।
ম্যানেজিং কমিটির নির্বাচনে বনগাঁও গ্রামের আক্তারুজ্জামান (ক্রমিক ১), গাদিশাল গ্রামের
মোঃ আলমগীর হোসাইন,
(২), গোছাপাড়া গ্রামের
দরবেশ আলী জমাদার(৩), ঘনশ্যামপুর (পুলপাড়) গ্রামের মৃদুল কান্তি শুক্ল দাস(৪) ও ৫ নং ক্রমিকে ছয়শ্রী গ্রামের সাবেক মেম্বার শফিকুর রহমাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কলেজ শাখায় বনগাঁও গ্রামের মোঃ কাশেম আলী মাস্টার (১), গাদীশাল গ্রামের
মোঃ আঃ ছালাম(২) ও ৩ নং ক্রমিকে থৈগাঁও গ্রামের তারা মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। উভয় কমিটিতে ২ জন করে প্রতিনিধি স্থান করে নিবেন।
সকাল ১০ টা থেকে শুরু হয়ে টানা বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।


