দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চুনারুঘাটের ইউএনও

স্টাফ রিপোর্টারঃ শারদীয় দূর্গা পূজা উপলক্ষে অদ্য ১৫ অক্টোবর ২০২৬ তারিখে চুনারুঘাট পৌরসভার বাসুদেব মন্দির, কিশোর সংঘ, ঐক্যতান যুব সংঘ মন্দিরসহ মোট ৫টি পূজামণ্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।