চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আগামী ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন স্থানীয় সর্বস্তরের মানুষের পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. কদ্দুছ আলী। তিনি দীর্ঘদিন ধরে ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, মো. কদ্দুছ আলী দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করে যাচ্ছেন। তিনি এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। সামাজিক বিভিন্ন সেবামূলক কাজের পাশাপাশি ওয়ার্ডের বিভিন্ন বিরোধ ও বিচার-সালিশে ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ব্যক্তিগত জীবনে তিনি এলাকার অন্যতম পরিচিত ব্যবসা কেন্দ্র আব্দাছালিয়া বটতলী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করছেন। আসন্ন নির্বাচনে ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ চেয়ে মো. কদ্দুছ আলী বলেন, “আমি নির্বাচিত হলে এলাকার সাধারণ মানুষের সেবা করা আরও সহজতর হবে। ওয়ার্ডের উন্নয়ন এবং অবহেলিত মানুষের অধিকার আদায়ে আমি সবসময় সচেষ্ট থাকব।” তিনি আসন্ন নির্বাচনে ওয়ার্ডবাসীর কাছে দোয়া, সমর্থন ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, মো. কদ্দুছ আলী চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের ময়নাবাদ গ্রামের হাজী মো. সুন্দর আলী মিয়া বড় ছেলে।


