চুনারুঘাট প্রতিনিধি।। চুনারুঘাট উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কাওছার শোকরানাকে এনটিআরসিএ নিয়োগকৃত শিক্ষকগণ অবসর জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার ১০ নভেম্বর বিকাল ৪ ঘঠিকায় শিক্ষা অফিস ভবনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় । তিনি এ উপজেলায় যোগ দান করার পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে পরিদর্শন করছেন নিয়মিত ভাবে এবং শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ও শিক্ষক ও শিক্ষিকা এবং শিক্ষার্থীদের মাঝে শ্রেণী কার্যক্রমে বিশেষ নজর রাখতেন ও পরামর্শ দিতেন। তিনি বিগত বছরগুলোতে প্রতিটি মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা গুলোতে ভিজিট করেছেন। এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন আন্তরিকতার সহিত । সংবর্ধনা সভা পরিচালনা করেন দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাদ্দাম হোসেন।


