চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাটে পৃথক দুটি অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী এবং চোরাই দুটি গরু ও পিকআপসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ৮ নভেম্বর (রবিবার) চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা (এফআইআর নং-১৫) দায়ের করা হয়। ওই মামলায় ডুলনা গ্রামের আব্দুন নুরের ছেলে রেনু মিয়া (৫৫)-কে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, ৯ নভেম্বর রাত ১২টা ৫ মিনিটে চোরাই গরু উদ্ধারের ঘটনায় পৃথক অভিযান চালিয়ে দুটি গরু ও একটি পিকআপসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন চুনারুঘাট সদর ইউনিয়নের হাসারগাঁও গ্রামের খোরশেদ আলীর ছেলে মোঃ বিল্লাল মিয়া (৩৬) এবং বাহুবল সদর ইউনিয়নের চক হাবিজপুর গ্রামের মৃত আতর আলীর ছেলে এমরান মিয়া (৩০)।
এ ঘটনায় চুনারুঘাট থানায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৫৭/৩৮০ ধারায় মামলা (এফআইআর নং-১৬) দায়ের করা হয়েছে।
চুনারুঘাট থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিন আসামিকে বিধি অনুযায়ী পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


