চুনারুঘাট উপজেলা

চুনারুঘাটে আল-সিরাত যুব সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা

চুনারুঘাটে আল-সিরাত যুব সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা

বিশেষ প্রতিনিধি: চুনারুঘাটে সামাজিক ও অরাজনৈতিক সংগঠন আল-সিরাত যুব সংগঠনের উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সংগঠনের সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

ঘোষিত দায়িত্বপ্রাপ্ত কমিটিতে সভাপতি হিসেবে সৈয়দ ওয়াহিদুল ইসলাম সৈকত, সহসভাপতি হিসেবে মোহাম্মদ জুনায়েদ আল হাছাইন ও মোহাম্মদ মীর ওয়ালী সিয়াম এবং সেক্রেটারি হিসেবে এইচ. এম. সামিউর রহমান সানি দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ফারহান আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আল-রাফি আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. রুহান আহমেদ তালুকদার, অর্থ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ লিসান আহমেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ মিসবাউল হক নাবিল, সহপ্রচার সম্পাদক মোহাম্মদ এস এম এমদাদুল্লাহ অহি এবং সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক শিল্পী মোহাম্মদ তানভীর আলম রিমন।

এ ছাড়া সংগঠনের সদস্য কমিটিতে আহ্বায়ক সদস্য হিসেবে হা. হোসাইন আহমদ রাজু, যুগ্ম আহ্বায়ক সদস্য হিসেবে মোহাম্মদ জাহিদুল ইসলাম অনিক ও শাহ মোহাম্মদ তাওহিদ তাজরিন এবং সম্মানিত সদস্য হিসেবে মোহাম্মদ মাহদি হাসান, মোহাম্মদ হৃদয় মিয়া, মোহাম্মদ নিহাদ চৌধুরী, হাফেজ স্বাধীন আহমেদ, মোহাম্মদ সায়েম আহমেদ, মোহাম্মদ আল-আমিন আহমদ, মোহাম্মদ আবু ইউসুফ, মোহাম্মদ মিনহাজ উদ্দিন ইমন, মোহাম্মদ মাহদি হাসান, মোহাম্মদ হাবিবুর রহমান জিহাদ, মোহাম্মদ নিহাদ উদ্দিন ও মোহাম্মদ ইব্রাহিম হোসেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংগঠনের ঘোষণাপত্রে কমিটির অনুমোদন ও স্বাক্ষর করেন সিনিয়র সেক্রেটারি এইচ. এম. সামিউর রহমান সানি এবং চেয়ারম্যান সৈয়দ ওয়াহিদুল ইসলাম সৈকত।

এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট প্রেসক্লাবে সংগঠনের পরিচিতি সভা ও পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ তোফাজ্জল মিয়া। বিশেষ অতিথি ছিলেন জায়েদ আলী

সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ২০২৬ সালের ১ মার্চ। প্রতিষ্ঠার পর থেকেই সামাজিক ও অরাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে মানবিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা গড়ে তোলার প্রত্যয়ে কাজ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে আল-সিরাত যুব সংগঠন।