চুনারুঘাটে নিষিদ্ধ তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার

নিউজ ডেস্ক: চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ তাঁতী লীগের এক ইউনিয়ন সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তি হলেন মোঃ আজিজুর রহমান (৩৮)। তিনি চুনারুঘাট উপজেলার ৮ নম্বর সাটিয়াজুরী ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর পিতার নাম রোশন আলী। তিনি উপজেলার সুন্দরপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২১ নভেম্বর ২০২৬) রাত ২টা ১৫ মিনিটের দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তা নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।