১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চুনারুঘাটে পুলিশ গিয়ে উদ্ধার করলো সরকারী কর্মচারীকে

চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট  উপজেলা প্রশাসনের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও তার শিশু বাচ্চাকে বাড়িতে আটকে রেখে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
বিষয়টি চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে পুলিশ দিয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
জানা যায়, শনিবার (১৫ আগষ্ট) সকালে উপজেলার দ্বিমাগুরুন্ডা গ্রামে চুনারুঘাট উপজেলা প্রশাসনের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জুনু আক্তার,শিশু বাচ্চা সামিয়া আক্তার ও বয়স্ক মাকে তার বাড়িতে আটকে রেখে তার বাসুর সেলিম মিয়া,রুবি আক্তার,সাদিয়া আক্তার,সুমাইয়া আক্তার,সাদিকা আক্তার মিলে আটকে রেখে মারপিট করে।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানতে পেরে পুলিশ পাটিয়ে তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান।
হাসপাতালে ভর্তিকৃত জুনু আক্তার জানান চুনারুঘাট পৌর শহরের মা সেনিটারি সাপ্লাই এর মালিক উনার স্বামীসহ ৩ ভাই। কিন্তু স্বামীর বড় তার নিজের নামে একা নিয়ে যাওয়ায় এদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে তারা মা,বাচ্চাসহ তাকে আটকে রেখে মারপিট করে স্বর্ণের চেইন,কানের দোল তারা চিনিয়ে নেয়। মারপিটে তিনি মারাত্মক আহত হন। তাৎক্ষণিক বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি পুলিশ পাটিয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এ ব্যাপানে তিনি চিকিৎসার পরে মামলা করবেন বলে জানান।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান,বিষয়টি জানতে পেরে পুলিশ পাটিয়েছি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।