হবিগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সদস্য সচিব এই
দুইপদে আগ্রহীদের সাক্ষাৎকারে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।
এনসিপির মূখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
বলা হয়, শনিবার (৩ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় হবিগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব পদে যারা আগ্রহী তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। কেউ উক্ত দুপদের একটিতে আগ্রহী হলে সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন।


