চুনারুঘাট প্রতিনিধি: জাতীয় ছাত্রশক্তি হবিগঞ্জ জেলা শাখার আওতাধীন চুনারুঘাট উপজেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বুধবার (২১ অক্টোবর) হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ এ কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত কমিটিতে সাহিদুল আলম (কামাল মিয়া) আহ্বায়ক, মো. রাহাত মাহমুদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ইব্রাহিম খলিল’কে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাশরাফি মাহি। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন হোসেন আরা এবং যুগ্ম সদস্য সচিব হয়েছেন আব্দুল আলিম রিপন।
এ ছাড়া শাকিল তালুকদারকে মুখ্য সংগঠক এবং সিরাজুম মনির হামিমকে সংগঠক হিসেবে মনোনীত করা হয়েছে।
হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নুর আলম চৌধুরী এবং সদস্য সচিব হাকিমুল তারেকের যৌথ স্বাক্ষরে কমিটি অনুমোদিত হয়।
নবগঠিত এ কমিটির নেতৃবৃন্দ আগামী ছয় মাসের মধ্যে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।


