নিউজ ডেস্ক: চুনারুঘাটে পুলিশের বিশেষ অভিযান ডেভিল হান্ট-এ শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ইছাকুটা গ্রামে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে চুনারুঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ইছাকুটা গ্রামের মৃত লেবাস উল্লাহর ছেলে শেখ মোঃ ইউসুফ আলী (৪৯)। তিনি সাটিয়াজুরী ইউনিয়ন শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি।
অপরজন একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে ফরিদ মিয়া (৪৬)। তিনি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে পরিচালিত বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।



