বিশেষ প্রতিনিধি: চুনারুঘাট উপজেলায় মাদকদ্রব্য সেবন ও বহনের দায়ে আবুল মিয়া (৩৩) নামে এক ব্যক্তিকে ১০০ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৩ অক্টোবর) চুনারুঘাট উপজেলার কাচুয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত আবুল মিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে থানা পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারা অনুযায়ী তাঁকে ১০০ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


