রাজনীতি

চুনারুঘাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

চুনারুঘাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আব্দুল জাহির মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ): উৎসাহ-উদ্দীপনা এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জের চুনারুঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব জালাল আহমেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল মিয়া মহলদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবদলের আহবায়ক জালাল আহম্মেদ।জেলা যুবদলের সদস্য সচিব অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শফিকির রহমান সেতু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ,
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু নাঈম হালিম, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সুজনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে চুনারুঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে যোগ দেন। পুরো পৌরশহর যুবদলের নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল সবসময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা চুনারুঘাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।