জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে স্বপরিবারে সাক্ষাৎ করলেন সৈয়দ মোঃ ফয়সল এমপি

রাষ্ট্রপতির সঙ্গে স্বপরিবারে সাক্ষাৎ করলেন সৈয়দ মোঃ ফয়সল এমপি

অনলাইন ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিশেষ আমন্ত্রণে বঙ্গভবনে স্বপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট –মাধবপুর) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল।
বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গভবনে যান তিনি।
সাক্ষাৎকালে সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল ও তাঁর পরিবারের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় তিনি হবিগঞ্জ জেলা, বিশেষ করে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।