রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে চুনারুঘাটে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে চুনারুঘাটে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

চুনারুঘাট প্রতিনিধি: নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নৈরাজ্য, অপকর্ম এবং বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) চুনারুঘাট পৌরসভায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মন্নান রুমন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান।

মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা বলেন, হাসিনাকে নিয়ে যারা বাড়াবাড়ি করবে, তাদের প্রতিহত করা হবে। আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপস নয়। রক্তমাখা রাজপথ পেরিয়ে এসে আমরা কোনোভাবেই আওয়ামী লীগের কর্মকাণ্ড কিংবা তাদের পক্ষাবলম্বন বরদাস্ত করব না।

বিক্ষোভ মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদী অবস্থান তুলে ধরেন।