রাজনীতি

চুনারুঘাটে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক আব্দুল মালেক সদস্য সচিব মাহমুদ আলী জুয়েল

চুনারুঘাটে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক আব্দুল মালেক সদস্য সচিব মাহমুদ আলী জুয়েল

চুনারুঘাট প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ জেলা শাখার আওতাধীন চুনারুঘাট উপজেলা শাখার ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

রবিবার (৮ নভেম্বর ২০২৬) হবিগঞ্জ জেলা শাখার অনুমোদিত এ কমিটিতে মোঃ আব্দুল মালেককে আহ্বায়ক এবং মাহমুদ আলী জুয়েলকে সদস্য সচিব করা হয়েছে।

জেলা শাখার অনুমোদিত ছয় পৃষ্ঠার বিজ্ঞপ্তিতে আহবায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিব, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়েছে।

কমিটির গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন

– আহ্বায়ক: মোঃ আব্দুল মালেক
– সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মোঃ আওয়াল জালাল
– যুগ্ম আহ্বায়ক: নুরুল কালাম আজাদ, মোছাঃ সুফিয়া আক্তার, মোছাঃ শামছুন্নাহার, ফুল মিয়া, রফিকুল ইসলাম মজুমদার, মোঃ আব্দুল মালেক, জামান চৌধুরী, শ্রী মিহির পাল, আবুল কালাম, নজরুল ইসলাম, সৈয়দ কাজী আউলিয়া মিয়া, সফিক মিয়া, নুহ মিয়া ও ডালিম মিয়া।
– সদস্য সচিব: মাহমুদ আলী জুয়েল
– সিনিয়র যুগ্ম সদস্য সচিব: মোঃ আব্বাস মিয়া
– যুগ্ম সদস্য সচিব: মোহাম্মদ আলী, আতাউর রহমান, মোঃ হাসান আলী, তাজুল ইসলাম কাজল, মোঃ এনামুল ইসলাম রউফ, মোঃ আব্দুল কাদির, আঃ মালেক মাস্টার, মোঃ রশিদ তালুকদার, সাইদুর রহমান, দিপা চৌহান, মোঃ আওয়াল জালাল, আঃ ওয়াহিদ ও তৌফিক মিয়া।

– সাংগঠনিক সম্পাদক: আমিনুল ইসলাম
– সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা: মোঃ আরিফ মিয়া, ইউনুছ সরদার, মোঃ শফিক মিয়া মহরী, মোঃ আব্দুল আথদ, সুবেল মিয়া ও আমিনুর রশিদ কাদির।
– জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক: শাহরিয়ার নাফিস সুমন
– জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক: কে এম শামীম

 

হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল ও সদস্য অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ (জাকি) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে জেলা শাখার পক্ষ থেকে বলা হয়েছে, আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে তাঁদের ঐক্যবদ্ধ পথচলা সফল হোক।