নিউজ ডেস্ক: গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাসের সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুয়েল মজুমদার। সমাবেশ পরিচালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক ইমন।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহিন চৌধুরী, সাগর, কলেজ ছাত্রদল নেতা ওমর, সাকিব, মমিনুল, মুশফিক, তামিম, হুসাইন, সজীবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা চলছে।
তাঁরা আরও বলেন, দেশের গণতন্ত্র, মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জনজীবন রক্ষায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যেকোনো ধরনের সহিংসতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা রুখে দিতে ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে সোচ্চার থাকবেন।
এ সময় বক্তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।



