অনলাইন ডেক্সঃ ২৫শে মার্চের কালরাত্রিতে চুনারুঘাটের বধ্যভূমিতে আলোক প্রজ্বলন করেছে সৃজনশীল মেধাবিকাশ চুনারুঘাট।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় এই আলোক প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সভাপতি দ্বীপ পাল চৌধুরী, সাধারণ সম্পাদক ইবতি খান আদিত্য, নির্বাহি পরিষদ সদস্য আব্রাহাম আকিব লিংকন, যুব ও ক্রীড়া সম্পাদক জুবায়ের আহমেদ মাহাদী সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি বলেন, মহান মুক্তিযুদ্ধে ২৫ শে মার্চ একটি কালো অধ্যায়। এই রাত্রিতে অপারেশন সার্চলাইট পরিচালনা করে নিরস্ত্র ঘুমন্ত বাঙালিকে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনীরা৷ সকল শহীদদের স্মরণে আমাদের মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


