স্টাফ রিপোর্টারঃ বুধবার সন্ধ্যা ৬.১৫ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ; চুনারুঘাট থানা পুলিশ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে ৫ নং শানখলা ইউনিয়নের কালিনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় মোসাঃ লেবুচাঁন বেগম, পিতা: মৃত কাছম আলী, সাং-কালিনগর, চুনারুঘাট নামক ০১ জন ব্যক্তিকে আটক করা হয়। আটককালে তার নিকট মাদকদ্রব্য ও মাদক সেবনের অন্যান্য সরঞ্জামাদি পাওয়া যায়। উক্ত ব্যক্তি উক্ত স্থানে প্রায়শই মাদক সংক্রান্ত বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকেন মর্মে জানা যায়।
পরবর্তীতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) (১৬) ধারা অনুযায়ী আটককৃত মোসাঃ লেবুচাঁন বেগম, পিতা: মৃত কাছম আলী, সাং-কালিনগর, চুনারুঘাট মাদক সম্পর্কিত অপরাধের জন্য ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ড এবং ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামাদি কিছু আলামতের জন্য রেখে অবশিষ্ট মাদক পুড়িয়ে বিনষ্ট করা হয়।
চুনারুঘাট উপজেলায় সামাজিক শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ ধরনের যৌথ অভিযান সর্বদা অব্যাহত থাকবে।


