আজ শুক্রবার পবিত্র আশুরা। হিজরি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখ। ঐতিহাসিক কারবালার হৃদয়বিদারক ও গভীর শোকাবহ দিন। এছাড়া ইসলামের বেশকিছু তাৎপর্যপূর্ণ ঘটনার কারণে মুসলমানদের কাছে দিনটি বেশ গুরুত্বপূর্ণ। মহররমের ৯ তারিখ রাত থেকে মূলত আশুরা উদযাপন শুরু হয়।
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার সারা দেশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র আশুরা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।



