স্টাফ রিপোর্টার: চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) স্কুল অডিটরিয়ামে এর উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক সুজিত চন্দ্র দেব।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপপরিচালক মনিরুজ্জামান ওসমানী।
এতে ইসলামিক শিক্ষার ওপর আলোচনা করেন বক্তারা। ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে ইসলামিক নানান ইভেন্টে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়৷
এতে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য ও সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দরাও উপস্থিত ছিলেন।


