২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

হত্যা নাকি আত্মহত্যা? পপি নাকি অপি? রহস্যের ধূম্রজাল!

স্টাফ রিপোর্টারঃ ফেইসবুকে একটি বিষয় পেয়ে গেলাম আর পোস্ট করলাম এটা কিন্তু অনেক সময় নির্ভরযোগ্য তথ্য নয় কারণ আপনি আমি কেউ ঘটনাস্থলে ছিলাম না।

আত্মহত্যা বা হত্যা এর কোনোটিই এখনো প্রমাণ হয়নি। তবে এই দুটির মাঝে যে কোনো একটি হতে পারে। কেউ বলছে দরজা ভেঙ্গে উদ্ধার করা হয়েছে কিন্তু এখনো দরজা ভেঙ্গে উদ্ধার করার কোনো ভিডিও আমরা পাইনি, সিলিং ফ্যান থেকে লাশ নামানোর কোনো দৃশ্য ও আমরা দেখিনি । আবার কেউ হত্যা করেছে এমন বিষয়টি ও পরিষ্কার নয়।
কাজেই আপাতত দৃষ্টিতে সুনির্দিষ্টভাবে কোনোটি’ই গ্রহণযোগ্য নয়। তবে সুষ্ঠু তদন্তের পর দুটির মাঝে যে কোনো একটি বিষয় বের হয়ে আসবে।

মেয়ের পরিবারের অভিযোগ ;
যে ছেলেটি বিয়ে করেছে তার পূর্বেও সে একটি বিবাহ করেছিলো কিন্তু উক্ত বিষয়টি গোপন রাখা হয়। এই ক্ষেত্রে গোপন রাখার বিষয়টি গুরুতর অপরাধ বলে মনে করি

আবার অনেকে বলছেন অন্য কোন বিষয়ও থাকতে পারে যা তদন্তের বেরিয়ে আসবে।

ফেইসবুকে অনেকে ছড়াচ্ছেন পপি কিন্তু তার নাম অপি আক্তার(১৯) আহম্মদাবাদ ইউপির আশ্ররাবপুর গ্রামের রফিক মিয়ার মেয়ে বিয়ে হয়েছে প্রায় দে’ড় মাস।

বিয়ে হয় পাইকপাড়া ইউনিয়নের খড়মপুরে ফজলু মিয়া’র সাথে।

এই মুহুর্তে লাশ’টি হবিগঞ্জ মর্গে রয়েছে।

সুষ্ঠু তদন্তের মাধ্যমেই বুঝা যাবে প্রকৃত ঘটনা ও অপরাধীর পরিচয়।