স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাটের সাংস্কৃতিক সংগঠন সৃজনশীল মেধাবিকাশের উদ্যোগে সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে মিলনমেলা প্রাণের মেলবন্ধন -২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) চুনারুঘাটের চন্ডীছড়া চা বাগানে এই আয়োজন সম্পন্ন হয়।
এতে সৃজনশীল মেধাবিকাশ চুনারুঘাটের সদস্য ছাড়াও সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, কবি, শিল্পীরা উপস্থিত ছিলেন। এতে আড্ডা, গান, খাওয়াদাওয়া ও খেলাধুলায় মেতে উঠেন অংশগ্রহনকারীরা।
এতে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের চুনারুঘাট উপজেলা প্রতিনিধি সাংবাদিক নুরুল আমিন, চুনারুঘাট পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কদ্দুছ আলী, মণিপুরী সাহিত্যের বিশিষ্ট কবি ও লেখক এন অতুল (নুর ইসলাম), শিক্ষক চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ঈশা খাঁ, সাংবাদিক ফরিদ আহমেদ, চুনারুঘাট উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব হাফিজ আহমদ তালুকদার, সৃজনশীল মেধাবিকাশ চুনারুঘাটের সভাপতি দীপ পাল চৌধুরী, সাধারণ সম্পাদক ইবতি খান আদিত্য, সহ সভাপতি আল আমিন খান, আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল ইসলাম লিংকন, অর্থ সম্পাদক নাফলুর রহমান বিজয়, সাংগঠনিক সম্পাদক সাইফুল হোসেন কিবরিয়া, দফতর সম্পাদক জাহিদুল প্রীতম, নাট্য নির্দেশনা সম্পাদক ও বিশিষ্ট তবলা শিল্পী রঞ্জন কর্মকার, অনিরুদ্ধ তন্তবায়, সদস্য মরিন, জুবায়ের আহমেদ মাহদী, শিবলু মিয়া, সদস্য বিল্লাল প্রমুখ।
অংশগ্রহণকারীরা সৃজনশীল মেধাবিকাশ চুনারুঘাটের এই মিলনমেলা উপভোগ করেন এবং সৃজনশীল মেধাবিকাশ চুনারুঘাট ২০১৭ খ্রি. থেকে অদ্যাবধি চুনারুঘাটে শিল্প ও সাহিত্য চর্চা অব্যাহত রাখার প্রশংসা করেন।


