২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চুনারুঘাটে সম্মিলিত আহলে সুন্নাতের ঈদে মিলাদুন্নবী (দ.) পালিত Screenshot

চুনারুঘাট প্রতিনিধিঃ সম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জমা’আত চুনারুঘাটের উদ্যোগে পবিত্র জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত হয়।  বুধবার (২৬ আগষ্ট ) সকাল ৯ টা থেকে চুনারুঘাট উপজেলা পরিষদ মাঠে উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মুসলিম জনতার উপস্থিতিতে পৌর শহর জনসমুদ্রে রুপ নেয়।   জুলুস পুর্ব  সমাবেশে বক্তাগণ বলেন,  কুরআন  বিদ্ধেষী নাস্তিক্যবাদী ও উগ্রবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলার জন্য মুসলিম জনতার প্রতি আহ্বান জানান ।

বক্তাগণ আরো বলেন, মহানবী (দ.) এর পৃথিবীতে শুভাগমন না হলে আজ পৃথিবী অন্ধকারে নিমোজ্জিত থাকতো। মহানবীর আগমনের কারণেই আমাদের সৃষ্টি তথা আলোর পথ পেয়েছি। মানব জীবনে মহানবী (দ.) এর আদর্শ অনুস্মরণই মানব জাতির মুক্তির একমাত্র পথ।

বক্তারা চুনারুঘাট উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআত এর সাবেক সভাপতি শহীদ আবুল হোসেন আকল মিয়া হত্যার বিচার দ্রুত করার জন্য সরকারের প্রতি  দাবী জানান।

উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সহসভাপতি এডভোকেট নাজমুল ইসলাম বকুলের সভাপতিত্বে এবং মাওলানা শেখ জামাল আহমদ, মাওলানা আবুল কাশেম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিলাদুন্নবী জুলুশ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন  আহলে সুন্নাত ওয়াল জামাআত নেতা মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মাওলানা শাহ জালাল আহমদ আখঞ্জী, মাওলানা ছোলাইমান খান রাব্বানী,  মাওলানা রফিকুল ইসলাম জাফরী। চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, সুন্নী নেতা মাওলানা মুফতি মুসলিম খান, কাজী মাওলানা আবুল খায়ের শানু, মাওলানা ফজলুল হক, মুফতি মুসলিম খান,  মোঃ ইয়াকুত মিয়া,  মোঃ শফিকুল ইসলাম তালুকদার দুলাল, মাওলানা মাওলানা তৌফিকুল ইসলাম শুয়াইবী। মাওলানা আজিজুল হক সোহাগ, শফিউল আলম জুয়েল ,মাওলানা মোশাহিদুল ইসলাম, মাওলানা মামুনুর রশীদসহ আহলে সুন্নাতের বিভিন্ন স্থরের নেতাকর্মী।

আলোচনা শেষে এক বিশাল জশনে জুলুশ বের হয়। জুলুশটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকরে পুনরায় সভাস্থলে এসে মিলাদ শরীফ ও দেশ এবং বিশ্বে শান্তি কামনা করে মোনাজাত করে তাবারুক বিতরণ এর মধ্য দিয়ে  ঈদে মিলাদুন্নবী(সাঃ)এর আনুষ্ঠানিকতা শেষ হয়।