হবিগঞ্জ জেলায় প্রজেক্ট প্রদর্শনে প্রথম ডিসিপি হাই স্কুল

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ জেলা পর্যায়ে বিজ্ঞান মেলায় প্রজেক্ট প্রদর্শনে ১ম স্থান অর্জন করেছে চুনারুঘাটের ঐতিহ্যবাহী ডিসিপি হাই স্কুল।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসক জি এম সরফরাজ ডিসিপি হাই স্কুলের দলকে পুরস্কার তুলে দেন।

পুরস্কার গ্রহণ করেন বিজ্ঞান শিক্ষক সাদ্দাম হোসেনসহ শিক্ষার্থীরা।