আজিজুল হক নাসিরঃ মদ্যপান করে নেশাগ্রস্ত হয়ে নিজ মাকে মারধর করায় চুনারুঘাট উপজেলার দামোদরপুর গ্রামের প্রীতম সরকার (৩২) নামের ১যুবককে ১শ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে প্রীতম মাদক সেবন করে তার মাকে লাঠি দিয়ে মারধর করে গুরুতর আহত করে।
বিষয়টি ওযার্ড মেম্বার মাসুক ভূঁইয়া ও শামীম ফোনে চুনারুঘাট উপজেলা প্রশাসনকে অবগত করেন ।
সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্য সহ ঘটনাস্থলে আসেন।
অভিযুক্ত প্রীতমকে জিজ্ঞাসাবাদ করেন। প্রীতম বাংলা মদ সেবনের কথা স্বীকার করে।
পরে, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ ধারার ৫ উপ-ধারায় তাকে ১শ টাকা অর্থ দণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রীতম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তার দরিদ্র মা বাবাকে প্রায়ই নির্যাতন করে করতো। সে এলাকার যুবসমাজের কাছে মাদক বিক্রি করতো তার বাড়িতে এসে বিভিন্ন এলাকার মাদকসেবীরা মাদক সেবন করে রাস্তাঘাটে রাত দুপুরে মাতলামি করতো।
তার মাদকাসক্তির কারণে তার স্ত্রী তার একটি কন্যা সন্তানকে নিয়ে কয়েক বছর আগেই বাবার বাড়ি চলে গিয়েছে।
সে উপজেলার দামোদরপুর গ্রামের রোক্ষমনি সরকার এর পুত্র।


