চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাটে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চুনারুঘাটের চান্দপুর ও চণ্ডীর মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার সতং গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে নয়ন মিয়া (২৩) এবং হলহলিয়া গ্রামের আজগর খানের ছেলে মুহাদ্দিস (২২)।
দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন হলহলিয়া গ্রামের আবুল কালামের ছেলে মো. জসিম মিয়া (২৮), সতং বাজারের হানিফের ছেলে মো. সিহাব মিয়া (২৫) এবং পাকুড়িয়া গ্রামের দিদার মিয়ার ছেলে জুবেল (২০)। আহতদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এদিকে, পৃথক এক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জাহের মিয়ার ছেলে আকরাম হোসেন (২০) আহত হয়েছেন। চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
দুর্ঘটনার কারণ ও আহতদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।


