ওমরাহ পালনে মক্কার পথে খলিলুর রহমান

১নং গাজীপুর প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার ১ নম্বর গাজীপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে মক্কার পথে রওনা হয়েছেন।

সোমবার তিনি সৌদি আরবের মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন।

জানান, তিনি আগামী ১৪-১৫ দিন পর দেশে ফিরবেন। ওমরাহ পালনের পাশাপাশি তিনি ইউনিয়ন ও দেশের মানুষের কল্যাণ এবং সবার শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করবেন বলে জানিয়েছেন।

একই সঙ্গে তিনি সুস্থভাবে ওমরাহ পালন ও দেশে ফেরার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।