চুনারুঘাট পৌরসভা প্রতিনিধিঃ চুনারুঘাট পৌরসভার প্রয়াত মেয়র মোহাম্মদ আলীর স্মরণে আয়োজিত ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার চুনারুঘাটের ডিসিপি হাই স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রয়াত মেয়র মোহাম্মদ আলীর স্মৃতিকে ধরে রাখা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের প্রয়োজন রয়েছে।
প্রয়াত মেয়র মোহাম্মদ আলীর স্মরণে আয়োজিত এ টুর্নামেন্ট চুনারুঘাটের ক্রীড়াঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।
টুর্নামেন্টের আয়োজকরা জানান, প্রতিযোগিতায় বিভিন্ন দল অংশগ্রহণ করছে। আগামী দিনগুলোতে মাঠে ধারাবাহিকভাবে ম্যাচ অনুষ্ঠিত হবে।


