শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

নিউজ24 ডেস্ক:  ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট চাওয়ার বিষয়টিকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, শেখ হাসিনা কখনোই বাংলাদেশে ফিরবেন না। এ বিষয়ে আগামীকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রসিকিউশনের পক্ষ থেকে বিস্তারিত তুলে ধরা হবে।

সোমবার (৯ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

সূত্র: দৈনিক কালবেলা | ৯ নভেম্বর ২০২৬