
চুনারুঘাট প্রতিনিধি: জাতীয় ছাত্রশক্তি চুনারুঘাট উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদ উদ্দিন তারেক, এনসিপি চুনারুঘাট উপজেলা শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব মাহমুদ আলী জুয়েল।
এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. নূর আলম চৌধুরী ও সদস্য সচিব হাকিমুল ইসলাম তারেক।
পরিচিতি পর্বে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পারস্পরিক পরিচিতি, সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
শিক্ষা, ঐক্য ও মুক্তির মূলমন্ত্র ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ বিনির্মাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনটির নেতৃবৃন্দ।


