বিশেষ প্রতিনিধি : চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমু ও চান্দপুর চা বাগানের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জাকির হোসেন।
শনিবার (২১ নভেম্বর) তিনি চা বাগান দুটির ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার পরিবেশ ও পাঠদানের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়া চা বাগান এলাকায় রোপণ করা বৃক্ষের চারাও পরিদর্শন করে বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
এ সময় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



