স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকসেবন প্রতিরোধে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।
অভিযানে গাজীপুর ইউনিয়নের বিলপাড় এলাকায় ইয়াবা সেবনরত অবস্থায় মোঃ হৃদয় মিয়া, পিতা—লিটন মিয়া-কে আটক করা হয়।
পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৬(১)(গ) ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১ (এক) মাসের কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদক পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানান ইউএনও গালিব চৌধুরী।
মোবাইল কোর্ট পরিচালনার সময় চুনারুঘাট থানা পুলিশের সদস্যবৃন্দ এবং আনসার সদস্যবৃন্দ ছিলেন
মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান—জিরো টলারেন্স উল্লেখ করে তিনি জানান এমন অভিযান অব্যাহত থাকবে।


