চুনারুঘাটে দাবায় উপজেলা চ্যাম্পিয়ন তানিশী

স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাটে উপজেলা পর্যায়ের দাবা প্রতিযোগিতায় ‘বি’ গ্রুপে সাটিয়াজুরী ইউনিয়নের ইসমাইল মুন্সী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী প্রদিপ্তা লাহিড়ী তানিশী প্রথম স্থান অর্জন করেছে।

জানা যায়, অগ্রণী স্কুল, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও ডিসি স্কুলসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সে এই গৌরবময় অর্জন করেছে।

তার পিতা শ্রীবাড়ী চা বাগানের হেড ক্লাক পাপ্পু লাহিড়ী ও
মাতা দারাগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কাবেরী ভট্রাচার্য।