১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আলমগীর, সম্পাদক আলাউদ্দিন Screenshot

অনলাইন ডেস্কঃ চুনারুঘাট  সাংবাদিক কল্যাণ সংস্থার ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মো. আলমগীর মিয়াকে সভাপতি এবং একই প্রতিষ্ঠানের চুনারুঘাট প্রতিনিধি খন্দকার আলাউদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়।

শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টায় চুনারুঘাট মধ্যবাজারে সংস্থার অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিগত কমিটির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয়।

পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানানো হয়েছে।

বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম ও জামাল হোসেন লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রায়হান আহমেদ, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি নুর উদ্দিন সুমন, দি নিউ নেশনের প্রতিনিধি ফারুক মাহমুদ, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মহিদ আহমদ চৌধুরী, সহ-সভাপতি ইসমাঈল হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ সুমন, প্রচার সম্পাদক শাহজাহান মিয়া, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল, সদস্য আব্দুল হাই প্রিন্স, নোমান মিয়া, মাসুদ আলম, জসিম মিয়া, হাফিজ তালুকদার, আলাউদ্দিন, সাংবাদিক কল্যাণ সংস্থার আইনবিষয়ক সম্পাদক আজিজুল হক নাসির, সদস্য মীর জুবাইর আলম, জিন্নাহ চৌধুরী ও ফারুক তালুকদার।