ষ্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে চুনারুঘাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হবিগঞ্জ জেলা আমীর মাওলানা মুখলিসুর রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ তারই বাস্তবায়ন হয়েছে।
আজ ৯ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মীর সাহেব আলীসহ উপজেলা নেতৃবৃন্দ চুনারুঘাট প্রেসক্লাবে উপস্থিত হয়ে একটি এয়ার কন্ডিশনার (এসি) হস্তান্তর করেন।
এ সময় প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এসি গ্রহণকালে প্রেসক্লাবের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। মাওলানা মুখলিসুর রহমান জানান, এটি শুধু একটি উদ্যোগের সূচনা; ভবিষ্যতেও চুনারুঘাট প্রেসক্লাবসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে তাঁদের সহযোগিতা অব্যাহত থাকবে।
সুন্দর ও সহযোগিতাপূর্ণ এ ধরনের উদ্যোগ পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে—এই প্রত্যাশা রইল।


