৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশগাঁ ভূমি অফিসের উপসহকারী সুজয় কুমারের খুশি মতো অফিস করার অভিযোগ

আহম্মদাবাদ প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার বিশগাঁও ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সুজয় কুমার দাশের বিরুদ্ধে নিজের খেয়াল-খুশিমতো অফিস করার অভিযোগ উঠেছে। এতে ভূমি-সংক্রান্ত সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন সেবাগ্রহীতা।

সেবাগ্রহীতাদের অভিযোগ, মঙ্গলবার (১৮ আগস্ট) তারা ভূমি-সংক্রান্ত কাজে বিশগাঁও ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সুজয় কুমার দাশকে অফিসে পাননি। ফলে প্রয়োজনীয় সেবা না পেয়ে তাদের ফিরে যেতে হয়।

এদিকে সুজয় কুমার দাশের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের সঙ্গে অশুভ আচরণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও উঠেছে।

সেবা গ্রহীতা কয়েক জন জানান, তিনি সেবা গ্রহীতাদের সেবা থেকে বঞ্চিত করে কিভাবে কোন তদবীরে বার বার এই অফিসে বহাল তাকেন। তার কুটির জোর নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।

ভূমি অফিসে সেবা নিতে আসা কয়েকজনের দাবি, কর্মকর্তার দেরিতে অফিসে আসা এবং অনিয়মিত উপস্থিতির কারণে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না।
সেবাগ্রহীতারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সুজয় কুমার দাশের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।

এছাড়া আমুরোড গরু বাজারের খাস কালেকশনের দায়িত্ব পালনেও নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি বিক্রেতার রওয়ানা ছাড়াই গরু বিক্রির রশিদ দিয়ে থাকেন ক্রেতাদের । এতে ভারতীয় ও চোরাই গরু আমুরোড বাজার হয়ে সহসাই পাচার হচ্ছে দেশের নানা প্রান্তে।

স্থানীয়রা জানান, গরু পাইকারদের নানা ধরনের সুবিধা প্রদানে সুজয় কুমার দাশ মোটা অংকের সুবিধা নিয়ে আসছেন দীর্ঘদিন। ফলে চোরাই পথে আসা ভারতীয় গরুর সয়লাভ আমুরোড বাজারে।