স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের রাকি গ্রামে সুজন মিয়া (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
বুধবার সকালে স্থানীয়রা মরদেহটি ধান ক্ষেতে দেখতে পেয়ে থানায় খবর দেন।
নিহত সুজন মিয়া উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালামন্ডল গ্রামের বাসিন্দা। সে রাকি গ্রামের রশিদ মিয়ার মেয়ের জামাই। বিয়ের পর থেকে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করছিলেন তিনি।
এ ঘটনায় তার মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। হত্যাকাণ্ডটি কে বা কারা করছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।


