স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট উপজেলায় অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন জঙ্গলে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন।
বিশেষ অভিযানে উদ্ধার করা হয় ৬টি পিস্তল, ৭টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি।
গভীর অরণ্যের মাটির নিচে এমন অস্ত্রের মজুদ ঘিরে এলাকায় তৈরি হয়েছে নানা প্রশ্ন। কারা এসব অস্ত্র সেখানে লুকিয়ে রেখেছিল এবং কী উদ্দেশ্যে—তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সাতছড়ির অরণ্যে বিজিবির অভিযানে বেরিয়ে এলো অস্ত্রের এই গোপন ভাণ্ডার।


