১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রতিশ্রুতির বাস্তবায়ন, আন্তরিকতার বহিঃপ্রকাশ

ষ্টাফ রিপোর্টারঃ  জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে চুনারুঘাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হবিগঞ্জ জেলা আমীর মাওলানা মুখলিসুর রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ তারই বাস্তবায়ন হয়েছে।

আজ ৯ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মীর সাহেব আলীসহ উপজেলা নেতৃবৃন্দ চুনারুঘাট প্রেসক্লাবে উপস্থিত হয়ে একটি এয়ার কন্ডিশনার (এসি) হস্তান্তর করেন।

এ সময় প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এসি গ্রহণকালে প্রেসক্লাবের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। মাওলানা মুখলিসুর রহমান জানান, এটি শুধু একটি উদ্যোগের সূচনা; ভবিষ্যতেও চুনারুঘাট প্রেসক্লাবসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে তাঁদের সহযোগিতা অব্যাহত থাকবে।

সুন্দর ও সহযোগিতাপূর্ণ এ ধরনের উদ্যোগ পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে—এই প্রত্যাশা রইল।