স্টাফ রিপোর্টারঃ ৫৩-তম গ্রীষ্মকালীন খেলায় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ঈর্ষনীয় সাফল্য অর্কজন করেছে। স্কুলটির সাফল্যের ঝুলিতে এসেছে একাধিক অর্জন।
স্কুল কর্তৃপক্ষ জানায়, ৫৩ তম চুনারুঘাট উপজেলায় গ্রীষ্মকালীন খেলায় কাবাডিতে মেয়ের দল চ্যাম্পিয়ন, প্রজাপতি সাঁতারে ছাত্ররা প্রথম এবং দাবায় দ্বিতীয় স্থান অর্জন করেছে।
উপজেলায় সাফল্য অর্জন করায় রাজার বাজার স্কুলের বিজয়ী দলসমূহ জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।
এদিকে, চুনারঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী এক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন।


